দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ.সভাপতি, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

রবিবার( ৮ ফেব্রুয়ারী) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়ার কথা জানানো হয়েছে।

অতীতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

এদিকে, তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় তালা-কলারোয়া সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপি নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষক নেতা সাবেক প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *