দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া উপজেলা মাদ্রাসা শিক্ষক – কর্মচারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার( ১৫ অক্টোবর) সকাল ১১ টায় কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার হলরুমে ওই সভাটি অনুষ্ঠিত হয়।
কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমদ আলীর সভাপতিত্ত্বে স্বাগত বক্তব্য রাখেন সুপার মোঃ আঃ সাত্তার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ আইয়ুব আলী।
অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অধ্যক্ষ আঃ হাই, মোঃ মুজিবর রহমান, সুপার মাওলানা ওসমান গনি, মোঃ রেজাউল করিম, মোঃ মুজিবুর রহমান, মোঃ বজলুর রহমান, মোঃ আঃ মোনায়েম, মোঃ ইসমাইল হোসেন সিরাজী, মাওলানা ওহিদুজ্জামান,সুপার মোঃ নুরুল ইসলাম সহ সকল মাদ্রাসা থেকে ৫ জন করে শিক্ষক প্রতিনিধি।
ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন কামারালী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ ওসমান গনি, সাধারণ সম্পাদক কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ তৌহিদুর রহমান ও কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সিংহলাল দাখিল মাদ্রাসার সুপার মোঃ মোনায়েম হোসেন।







