কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউপি’র সাবেক জনপ্রিয় চেয়ারম্যান জনাব মাসুদুর রহমান সাগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে জনসাধারণের সাথে মতবিনিময়ে মিলিত হন। রবিবার (১৭ আগষ্ট) সন্ধ্যায় বিষ্ণুপুর ইউনিয়নের হোগলা মোড়ে সর্ব সাধারণের সাথে কুশল বিনময়কালে তিনি বক্তব্যে বলেন আমার পরিবার ইউনিয়নবাসীর ভালোবাসায় সিক্ত হয়েছিল।

আমার বড় চাচা আলহাজ্ব শাকির আহমেদ, আমার পিতা আলহাজ্ব আশরাফ উদ্দীন আহমেদ, আমার বড় ভাই আলহাজ্ব মিজানুর রহমানকে আপনার চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছিলেন। সর্বশেষ আমাকেও আপনারা বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আমরা চেষ্টা করেছি সত্যিকার অর্থে জনগনের ভালোবাসা অর্জন করতে। আমি চাই জীবনের বাকী সময়টুকুও আমার পূর্ব পুরুষদের ন্যায় এই ইউনিয়নে জনকল্যাণকর কাজে বিলিয়ে দিতে।

এসময়ে অত্র ওয়ার্ডের শতাধিক জনগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, মাসুদুর রহমান সাগর ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে বি,কম কমপ্লিট করে জনকল্যাণে নিজেকে নিয়োজিত করে বিগতদিনে বিষ্ণুপুর ইউনিয়নে অনেক অবদান রেখেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *