মেহেদী হাসান শিমুল : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুর যুব সংঘ কতৃক আয়োজিত ৮দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ২৭ সেপ্টেম্বর শনিবার বিকালে কোমরপুরের ফুটবল মাঠে ক্লাবের সভাপতি মোঃ সায়ফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় একদিকে জোর প্রতিদ্বন্দ্বিতা করেন ধুলিহর ফুটবল একাদশ এবং অপরদিকে ছিলেন সাতক্ষীরার ভাই ভাই এন্টারপ্রাইজ ফুটবল একাদশ। খেলায় ভাই ভাই এন্টারপ্রাইজ ১ গোলে ধুলিহর ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আয়নুল ইসলাম নান্টা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাইদুর রহমান শাহিন,সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আশরাফুজ্জামান খোকন, ধুলিহর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু,সাতক্ষীরা সদর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খুরশিদ আলম, জিয়াউর রহমান জিয়া, মেহেদী হাসান জজ , বিএনপি নেতা শাহজাহান সিরাজ, স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ারুল ইসলাম, ইউ পি সদস্য আলমগীর হোসেন মন্টু, সমাজসেবক আলহাজ্ব মোজাম্মেল হক খান, জাহাঙ্গীর হোসেন, মাস্টার আব্দুস সালাম, ইলিয়াস হোসেন বাবু প্রমুখ। খেলায় হাজার হাজার দর্শক উপস্থিতি পরিলক্ষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *