নিজস্ব প্রতিনিধি : তারুণ্য নির্ভর, উন্নত, সমৃদ্ধি, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যের বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) রিপন বিশ্বাস।

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সদর সার্কেল আমিনুর রহমান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মেহেদী হাসান, কৃষি অফিসের সহকারী পরিচালক আমিনুল ইসলাম সহ আরো অনেকে।

আলোচনা সভায় বক্তাগণ বলেন, ৫২ এর ভাষা আন্দোলনের কারণে আজ আমরা বাংলায় কথা বলছি। ৭১ এর মুক্তিযুদ্ধ এবং জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানে আমাদের স্বাধীনতা তরুণদের হাত ধরেই এসেছে। তরুণরাই আগামীর দিক নির্দেশক। জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের পরে যখন পুলিশ ছিলোনা তখন তরুণরাই ট্রাফিকের দায়িত্ব পালন করেছে এবং বাজার মনিটরিং করেছে। সাথে তারা নিজেরাও আইন সম্পর্কে সচেতন হচ্ছে।

তরুণদের শিক্ষার সাথে সাথে কারিগরি শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আগ্রহী করে গড়ে তুলতে হবে। বক্তাগণ আরো বলেন, দুর্নীতির বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। সকল ক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে। তরুণদের হাত ধরেই জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত রাষ্ট্রে যেন বৈষম্য ও স্বৈরশাসন তৈরি নাহয়। তরুণদের সকল ক্ষেত্রে প্রাধান্য দিয়ে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের পাশাপাশি সকলকে ভূমিকা রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *