দীপক শেঠ, কলারোয়া : সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের কাউন্সিল অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৬ আগষ্ট) সকাল ১০ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে ওই কাউন্সিল অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত সভাপতি অলিউল ইসলামের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
তিনি বলেন, দর্শকদের কাছে মাঠের খেলাকে আনন্দ দায়ক ও প্রাণবন্ত করে তুলতে অগ্রণী ভূমিকা রাখে ধারাভাষ্যকারগণ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্ম সচিব আবুল হাসান। তিনি আশাবাদ ব্যাক্ত করেন, বাংলাদেশের মধ্যে সাতক্ষীরা ক্রীড়ার উর্বর জেলা হিসাবে গণ্য হবে।
এছাড়া আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক রিপন বিশ্বাস, জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ধারাভাষ্যকার বাংলাদেশ বেতার ও টেলিভিশন মোঃ আলফাজ উদ্দীন আহমেদ, মোঃ সামসুল ইসলাম, জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার সাবেক ফিফা রেফারি ও জাতীয় পুরুষ্কার প্রাপ্ত তৈয়ব হাসান বাবু, জেলা ক্রিকেট আম্পায়ার এন্ড স্কোরার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং বিভাগীয় সভাপতি আ,ম,আখতারুজ্জামান মুকুল, মোঃ ইকবাল কবির খান বাপ্পি – সাবেক নির্বাহী সদস্য জেলা ফুটবল এসোসিয়েশন, মোঃ ইদুজ্জামান ইদ্রিস, শেখ মাসুদ আলী সহ আরো অনেক অতিথি বৃন্দ।
প্রথম পর্বে নব নির্বাচিত কমিটির পরিচিত সভা ও শপথ পাঠ, ফুল দিয়ে বরণ করে নেওয়া, এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২য় অধিবেশনে ধারাভাষ্যকারদের প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ধারাভাষ্যকার মোঃ সামসুল ইসলাম ও মোঃ আলফাজ উদ্দীন আহমেদ। প্রশিক্ষন শেষে সনদপত্র ও ক্যাপ, গেন্জি বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সঞ্চয় কুমার সরকার ও এম,আর,মোস্তাক, আফজাল হোসেন।







