ধর্ম, মানুষের সুখ-শান্তি ও পথ প্রদর্শন এবং আলোর সন্ধান দিবার জন্য। ধর্মের মৌলিক অংশ দু’টি। প্রথমটি হলো, সৃষ্টিকর্তার প্রতি মানুষের কর্তব্য। দ্বিতীয়টি হলো, মানুষের প্রতি মানুষের কর্তব্য। মানুষ সমাজবদ্ধ ভাবে বসবাস করতে ভালবাসে, জীবনধারণের জন্য একে অপরের প্রতি নির্ভও করে। একে অপরের সহায়তা করবে, করে থাকে এটাই স্বাভাবিক। এটিই হলো মানবধর্ম।
মানুষ মানুষের জন্য; জীবন জীবনের জন্য। প্রাচীন কালে মানুষ একাকী ও গুহায় বসবাস করতো। তখন মানুষের পারস্পরিক সহমর্মিতা, সহধর্মীয় তার অভাবছিলো। এক সময় মানুষ বাঁচার তাগিদে, জীবনের প্রয়োজনে দলবদ্ধ ভাবে বসবাস শুরু করে। কালের বিবর্তনে তৈরি হয় সমাজ, গোষ্ঠি, গ্রাম এমনকি জন্ম হয় রাস্ট্রের। যার প্রতিটির উদ্দেশ্য হলো মানব কল্যান। মানুষকে উপকার করা, সেবা করা; অসহায়, নিপীড়িত মানুষকে বাঁচতে সকল ধরণের সহযোগিতা করা। আর এটিই হলো মানুষের প্রতি মানুষের ধর্ম। জীবনের স্বার্থকতা এখানেই।
শীতার্তদের সাহায্যেও জন্য দেশের বিত্তশালী, বিভিন্ন এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠনসহ সাধারণ মানুষকে পাশে দাঁড়ানো উচিৎ। আসলে এই প্রচন্ড শীতে যারা বেশি কষ্ট করেন তারা নিতান্তই সহজ-সরল দরিদ্র মানুষ। আমরা যদি সবাই মিলে এদেও পাশে গিয়ে দাঁড়াই তাহলে হয়তো তারা এই শীতটা হয়তো কিছুটা আরামে অতিবাহিত করতে পারবে। অবুঝ শিশুদের মুখেও হাসিফুটে উঠবে। এইসব লোকদের জন্য আমাদের অনেক কিছুই করার আছে, আমাদের সবার সম্মিলিত সহযোগিতার ফলে হাজারো মানুষের দুঃখ-কষ্ট লাঘবে সহায়ক হতে পারে।
ফুটপাত এবং খোলা আকাশের নীচে বসবাসকারীদের কষ্টের সীমা নেই। গরম কাপড় কেনার সামর্থ্য না থাকায় শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষ ভীষণ কষ্টে দিনযাপন করছেন। বিভিন্ন স্থানে খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন দরিদ্র মানুষ।শীত নিবারণে পোশাক এবং কম্বল-কাঁথার অভাবে অভাবী মানুষের কষ্টের যেন শেষ নেই। হাড়কাঁপানো শীত গরীব মানুষের জীবনকে অসহনীয় অবস্থার দিকে ঠেলে দিয়েছে।
মানুষের অশ্রু দর্শনে যার হৃদয়বিগলিত হয়না, মনুষ্যত্ব তারমধ্যে কতখানি? দুখীর দুঃখ মোচন, বিপন্নকে উদ্ধার, শোকাতুরের প্রতি সহানুভূতি প্রকাশ করা সৃষ্টি সেবার অন্তর্ভুক্ত।
তাই আসুন, বর্তমান পরিস্থিতিতে যারযার সামর্থ্য অনুযায়ী মানব সেবায় রতহই। আমরা সবাই যারযার জায়গা থেকে যতটুকু সম্ভব মানবতার পাশে দাঁড়ালে কোনো মানুষ পথে-ঘাটে আর্তনাদ করবেনা। পৃথিবীটা হবে সুখময়, শান্তিময়। জয় হোক মানুষের, জয় হোক মানবতার। জীবনের জয়গান চলতে থাকবে এভাবেই।
অন্নহীনকে অন্নদান, বস্ত্রহীনকে বস্ত্রদান, গৃহহীনকে আশ্রয়দান, নিরক্ষরকে শিক্ষাদান, অসুস্থকে সেবাদান, অসহায় বিত্তহীনকে অর্থদান, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও দুর্যোগপূর্ণ অবস্থায় বিপদ আপদে পতিত দুস্থ মানুষকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করাই আমাদের দায়িত্ব ও কর্তব্য। এই শীতে দুস্থ অসহায় ও গরিব বস্ত্রহীন কর্মে অক্ষম মানুষ গুলোর পাশে দাঁড়ানো প্রত্যেকের মানবিক দায়িত্ব। তাই আসুন আমরা অসহায় সুবিধা বঞ্চিত শীতার্তদের পাশে দাঁড়াই। অন্তত একটা শীতবস্ত্র হলেও মানুষকে বিতরণ করি।
লেখক: নাজমুলহক, উত্তর কাটিয়া, সাতক্ষীরা ০১৭৭২৮৭৬৭৪৪







