শেখ আমিনুর হোসেন: সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নিরপেক্ষ সংবাদের সাতক্ষীরা প্রতিনিধি মো: শহিদুল ইসলামের শাশুড়ি মৃত রইচ উদ্দিন বিশ্বাসে স্ত্রী রূহহাফজান নেসা (৯৯) ইন্তেকাল করেছেন (ইন্নাৃ..রাজিউন)।
তিনি রবিবার সকাল ১১.৩০ মিনিটে সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়নের কালিয়ানী নিজ বাড়িতে বাধ্যক জনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি পাঁচ পুত্র, ও পাঁচ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একইসাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম( রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ, কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান তাজু, আরীফ মাহমুদ, মোঃ আব্দুল মতিন, মোঃ জিয়াউর রহমান জিয়া ও এএইচএম তুমু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *