নিজস্ব প্রতিনিধি : দু’শ জন অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। শুক্রবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলার বিভিন্ন এলাকার গরীব,দুস্থ,প্রতিবন্ধী,ছিন্নমূল ও অসহায় শীতার্ত মানুষের মাঝে একম্বল বিতরণ করাহয়। কনকনে শীতে কম্বল পেয়ে অসহায় মানুষ গুলো এসময় পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কম্বল বিতরণ কালে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ আমিনুর রহমান এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *