নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় সাত দিনব্যাপী আবৃত্তি, শুদ্ধ উচ্চারণ, বাচন উৎকর্ষ, কণ্ঠ নির্মাণ, কবিতা নির্মাণ, উপস্থাপনা ও সংবাদপাঠ প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ আয়োজন করা হয়েছে।

ঝিঙেফুল আবৃত্তি আলয়, সাতক্ষীরার আয়োজনে আগামী ১৪ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত সাতক্ষীরা পুলিশ লাইন্স সড়ক রসুলপুর জামান ফাউন্ডেশন মিলনায়তনে আবৃত্তি, শুদ্ধ উচ্চারণ, বাচন উৎকর্ষ, কণ্ঠ নির্মাণ, কবিতা নির্মাণ, উপস্থাপনা ও সংবাদপাঠ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বাংলাদেশ টেলিভিশন, বেতার ও মঞ্চ আবৃত্তিশিল্পী মো. মনিরুজ্জামান (মন্ময় মনির) মুখ্য প্রশিক্ষক হিসেবে হাতে-কলমে প্রশিক্ষণ দিবেন।

পরিচালনায় থাকবেন কবি কাজী গুলশান আরা এবং পরিচালনা সহযোগি হিসেবে থাকবেন কাজী ফাহরিয়া ইসলাম ও মিল্টন সানা।

মুখ্য প্রশিক্ষক বাংলাদেশ টেলিভিশন, বেতার ও মঞ্চ আবৃত্তিশিল্পী মো. মনিরুজ্জামান (মন্ময় মনির) জানান, দেশের দক্ষিণ বঙ্গে অবস্থিত সাতক্ষীরা জেলা। পল্লী ও তৃণমূল পর্যায়ে আবৃত্তি, শুদ্ধ উচ্চারণ, বাচন উৎকর্ষ, কণ্ঠ নির্মাণ, কবিতা নির্মাণ, উপস্থাপনা ও সংবাদপাঠ বিষয়ে শিশু-কিশোর, স্কুল-কলেজ পড়ুয়া অথবা শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে সাতক্ষীরা ঝিঙেফুল আবৃত্তি আলয় সাত দিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে।

প্রশিক্ষণ কর্মশালায় প্রার্থীদের কোর্স ফি: মাত্র ৩০০/= এবং ভর্তি ফি: ২০০/= টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন বিকেল ৩:৩০ মি. থেকে ৫:৩০ মি. পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মশালা সম্পন্ন হওয়ার পর সার্টিফিকেট প্রদান করা হবে। প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের ভর্তি হতে ০১৭৭৪-৫৭৫৮৬৬ নম্বর মুঠোফোনে যোগাযোগ করার জন্য আহবান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *