নিজস্ব প্রতিনিধি : এলএলবি প্রিলিমিনারী পরীক্ষার রেজাল্ট প্রকশিত হয়েছে ২৯ মে ২০২৫ তারিখে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এবারের পরীক্ষায় সম্মিলিতভাবে সাতক্ষীরা ল’ কলেজ থেকে ৩৮৩ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন সাংবাদিক মো. জাবের হোসেন। উল্লেখ্য তিনি জাতীয় মেধা তালিকায়ও এসেছেন। মো. জাবের হোসেন লাল সবুজের কথা অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি।

২০২২-২৩ শিক্ষাবর্ষের উক্ত পরীক্ষায় সাতক্ষীরা ল’ কলেজ থেকে মোট ৮২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা কেন্দ্র ছিলো যশোর এমএম কলেজ। উক্ত পরীক্ষায় দ্বিতীয় বিভাগ পেয়েছে ২৮ জন, তৃতীয় বিভাগ পেয়েছে ৪০ জন, অনুপস্থিত ২ জন এবং অকৃতকার্য হয়েছে ১২ জন।

মো. জাবের হোসেন বলেন, তার এ সাফল্যের পিছনে রয়েছে মা-বাবার দোয়া, শিক্ষকদের প্রচেষ্টা এবং সর্বপরি আল্লাহর রহমত। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন জীবনে যেনো অনেক বড় হতে পারে, মানুষের মত মানুষ হয়ে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *