ডেস্ক রিপোর্ট : সত্য ও সুন্দরে গড়ি সাম্যের পৃথিবী’ স্লোগানকে ধারণ করে – সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রত্যন্ত গ্রাম আনুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে প্রথমবারের মতো কোনো সাহিত্য উৎসব। আনুলিয়া সাহিত্য উৎসব ২০২৫, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বুধবার আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে প্রকাশিত হয় স্মরণিকা ‘শব্দশিখা’।
হেলাল সালাহউদ্দীনের সম্পাদনায় সাহিত্য কাগজটিতে স্থান পেয়েছে স্থানীয় তরুণদের কবিতাসহ চল্লিশজন কবির কবিতা, চারটি প্রবন্ধ। সভাপ্রধান হেলাল সালাহউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন মোক্তাগীর আলম, অতিরিক্ত জেলা জাজ, পিরোজপুর জেলা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : সামসুজ্জামান মাসুদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মাহমুদুল হাসান, সিনিয়র অফিসার, সোনালি ব্যাংক, শান্তিরঞ্জন দাশ, প্রধান শিক্ষক, বিছট নিউমডেল মাধ্যমিক বিদ্যালয়, আলমগীর হোসেন, প্রধান শিক্ষক, আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেলোয়ার হোসেন, সাহানসহ অনেক শুভানুধ্যায়ী। জাতীয় সংগীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় সকাল ১০ টায়।
সভাপ্রধানের স্বাগত ভাষণের অব্যবহিত পরেই মূলপ্রবন্ধ পাঠ করেন কবি ও প্রাবন্ধিক সৌহার্দ সিরাজ, বিষয়ভিত্তিক আলোচনা রাখেন কবি ও সহযোগী অধ্যাপক মন্ময় মনির, কাজিরহাট ডিগ্রী কলেজের দর্শনবিভাগের অধ্যাপক ইদ্রিস আলী, কবি ও সহযোগী অধ্যাপক, কবি ও শিক্ষক নূর-ই-আযম সিদ্দীকিসহ অন্যরা। মধ্যাহ্ন বিরতির পরে দ্বিতীয় পর্বে আবৃত্তি করেন মন্ময় মনির, কাজী কাইউম শামীম, মিথিলা সুলতানা, ফারিহা তাসনিম। স্বরচিত কবিতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা সরদার নাজিমউদ্দীন, মাসুদুর রহমান, আসিফ রায়হান, জাকিরুল ইসলাম, সুমন সিদ্দীকি, জহিদ হোসেন, অরুণ স্যানাল, শহিদুল ইসলাম, অর্জুন সরকার, ইখতিয়ার হোসেন, মাসুদ রানাসহ অন্যান্য কবিরা।
সংগীত পরিবেশন করেন শম্ভুনাথ মালো, অমৃতা দাশ, অরূপ দাশ। নৃত্য উপস্থাপন করেন সুমাইয়া খাতুন, নিরুপম দাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও শিক্ষক আরিফুর রহমান সোহাগ। অভিভাষণের মধ্য দিয়ে আনুলিয়া সাহিত্য উৎসবের সমাপ্তি ঘোষণা করেন সভাপ্রধান ও আনুলিয়া সাহিত্য সংস্কৃতি পরিষদের আহ্বায়ক কবি ও শিক্ষক হেলাল সালাহউদ্দীন।
আনুলিয়া সাহিত্য পরিষদের আয়োজনে অনুষ্ঠানটি সার্থক ও সুন্দর হয়ে কিশোর তরুণদের মাঝে ব্যাপক উদ্দীপনা ছড়িয়ে দেয়। কবিতা শাশ্বত সুন্দরের, প্রতিবাদ প্রতিরোধের- কবিতা রুখে দিতে পারে সকল বৈষম্য সংকীর্ণতা; আনুলিয়ার ইতিহাসে এবং আগামীদিনের কবিতাচর্চায় এ এক দারুণ অভিযাত্রা।







