নিজস্ব প্রতিনিধি : যশোর শিক্ষা বোর্ডের অধিনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গা আর.কে. মাধ্যমিক বিদ্যালয়ের ৩৪ জন শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে শতভাগ পাস করে সাফল্য অর্জন করায় বিদ্যালয়ের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শিক্ষার্থীদের এই সাফল্য উদযাপন ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান উপলক্ষে মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শিহাব হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম।

এসময় প্রধান অতিথি বলেন “ভালো হলে সবার চেয়ে ভালো হতে হবে, সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। তবে আমাদের লক্ষ্য হওয়া উচিত আলোকিত মানুষ হওয়া। আমরা সকলে আলোকিত মানুষ হতে চাই এবং আলোকিত মানুষ হতেই হবে।” তিনি আরও বলেন-“খারাপ বন্ধু বা খারাপ মানুষের সঙ্গে চললে নিজের ভবিষ্যৎ বিপন্ন হতে পারে। তাই সব সময় ভালো সঙ্গ ও সৎ পথে চলার চেষ্টা করতে হবে।”

তিনি সাতক্ষীরার কৃতি সন্তান ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও ফুটবলার প্রান্তির উদাহরণ দিয়ে শিক্ষার্থীদের উদ্বুর্দ্ধ করেন এলাকার ও দেশের গৌরব বাড়ানোর আহ্বানে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সানজিদা খাতুন, খেজুরডাঙ্গা আর.কে. মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান।

অনুষ্ঠানে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের মায়েদের গলায় সম্মাননা মেডেল পরিয়ে দেওয়া হয়, যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে। অভিভাবকদের এমন সম্মাননা সমাজে ইতিবাচক বার্তা দেয়, একজন সন্তানের সফলতার পেছনে মায়ের অবদান কতটা গুরুত্বপূর্ণ। কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *