নিজস্ব প্রতিনিধি : ফিংড়ী ইউনিয়নে দক্ষিণ ফিংড়ী ঋষিপাড়ায় ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে টিডিএইচ এর সহযোগিতায় স্প্রিট কল প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ে সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই বুধবার সকাল সাড়ে ১০টায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি ফ্যাসিলিটেটর মোছা. সাজেদা হোসেন সকলকে সালাম ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সভার কাজ শুরু করেন।
কমিটির সক্ষমতা বৃদ্ধি, সংস্থা ও প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আলোচনা, জলবায়ু পরিবর্তনের ফলে যে ঝুঁকি নির্ধারণ, বিগত ১০বছরে এলাকা ভিত্তিক সমস্যা চিহ্নিত করা, এলাকা ভিত্তিক জলবায়ু পরিবর্তনে সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জলবায়ু পরিবর্তনের ফলে এলাকার ভিত্তিক জলাবদ্ধতা সৃষ্টি, কর্মসংস্থানের পরিবর্তন, কর্মহীনতা, নিরাপত্তা জনিত ঝুঁকি, একটি ফসল হওয়া, ফসলি জমি ছয় মাস পানিতে তলিয়ে যাওয়া, গাছে ফলের ফলন কমে যাওয়া, চর্ম রোগের সৃষ্টি, বিশুদ্ধ খাওয়ার পানির অভাব এবং এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, একে অপরকে সহযোগিতা করতে হবে, একে অপরের প্রতি আস্থা রাখতে হবে, বেশি করে বৃক্ষ রোপন করতে হবে, নিয়ম মেনে মৎস্য চাষ করতে হবে, পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ব্যবস্থা করতে হবে।
এছাড়া কিভাবে নিরাপদ খেলাধুলার মাধ্যমে শিশুদের জীবন দক্ষতার উন্নয়ন করা যায়। নিরাপদ খেলাধুলার মাধ্যমে শিশুরা জলবায়ু পরিবর্তনে কি ভাবে ভূমিকা রাখতে পারে এবং ইউনিয়ন পরিষদ কিভাবে তাদেরকে সহযোগিতা প্রদান করতে পারে। এলাকার ঐতিহ্যবাহী খেলাধুলা এবং নিরাপদ ফুটবল খেলায় আরো কিভাবে শিশুদের অংশগ্রহণ বৃদ্ধি করা যায় প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সিএইচসিপি’র মো. ওয়েছ কুরণী বলেন, ব্রেকিং দ্য সাইলেন্স অনেক আগে থেকেই এলাকায় শিশু ও নারীদের সুরক্ষা ও অধিকার বাস্তবায়নে কাজ করছে। জলবায়ু পরিবর্তনের ফলে সমস্যার সমাধানে আমাদের করণীয়, কিভাবে ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায় সে লক্ষ্যে কাজ করছে। তিনি আরো বলেন, আজ আমরা যে যে পরিকল্পনাটা করব সেটা নিজেরা নিজেদের থেকে মেনে চলব। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই বিষয়টি মাথায় রেখে শিশুর সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে নিরাপদ খেলাধুলার মাধ্যমে শিশুরা কিভাবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমিয়ে আনা যায় এবং সাথে সাথে তাদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলা গুরুত্ব কতটুকু এ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত সভায় অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানোর জন্য ছয় মাসের কর্মপরিকল্পনা তৈরি করেন।
সভাটি পরিচালনা করেন, স্প্রিট কল প্রকল্পের ফিংড়ি ইউনিয়নের কমিউনিটি ফ্যাসিলিটেটর মোছা. সাজেদা হোসেন। উক্ত সভাটি শেষের মুহূর্তে দক্ষিণ ফিংড়ি ঋষিপাড়া কমিউনিটির স্পিরিট ও কল প্রকল্পের মেয়ে দলের সদস্যদের উদ্যোগে প্রাথমিক সেবা নিশ্চত করণে উক্ত সভার সকল সদস্য মেয়ে দলের সদস্যদের সাথে কমিউনিটি ক্লিনিক থেকে প্রাথমিক সেবা ও ঔষধ গ্রহণ করেন।
মেয়ে দলের সদস্যরা উক্ত সভার সদস্যদের মাঝে বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে কমিউনিটি ক্লিনিকে প্রাথমিক সেবা সবার জন্য সমান। অন্য সম্প্রদায়ীদের মত আমরা ঋষি সম্প্রদায়ের কমিউনিটির মানুষদের সেবা গ্রহণ করা আমাদের অধিকার।স্পিরিট কল প্রকল্পের মাধ্যমে মেয়ে দলের সেশনের মাধ্যমে কমিউনিটি ফ্যাসিলিটেটর মোছা. সাজেদা হোসেন বলেন, ন্যায্য অধিকার ও দাবি সম্পর্কে সচেতন করার ফলে আজ তারা এই উদ্যোগ নিতে সক্ষম হয়েছে। তাই উক্ত সভার ও মেয়ে দলের সদস্যরা স্পিরিট কল প্রকল্পের এই উদ্যোগকে ধন্যবাদ জানাই।








