oplus_0

দেশটাকে গড়তে হলে, ভালো মানুষের প্রয়োজন। আজকে আমরা এ দেশটাকে এমন এক দুঃখ জনক পরিবেশে নিয়ে এসেছি,ভেসে গিয়েছে দেশটা। শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে ও আশেপাশে ডানয়ে, বামে, সমাজের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি আর দুর্নীতি ভরে গেছে। তাহলে এ সমাজে আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক লেখাপড়া শিখে এ প্লাস পেয়ে আমরা করবোটা কি? যদি সমাজে মানুষ না হয়।
“আমাদের এক নেতা বলেছিল, সোনার বাংলা গড়তে চেয়েছিলাম, কিন্তু সোনার মানুষের অভাবে সোনার বাংলা গড়া সম্ভব হয়নি”। এজন্য প্রয়োজন সোনার মানুষ তৈরি করা। সমাজের অসহায় হতদরিদ্র আমাদের সন্তান-সন্তানাদি যারা আছে তাদেরকে খুঁজে বের করা এবং তাদের পাশে দাঁড়ানো। স্টাফ বৃত্তি প্রকল্পের উদ্যোগে সাতক্ষীরা সদরের অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপরকরণ ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা সদর -০২ আসনের দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
 শনিবার (২৩ আগস্ট) বিকালে শহরের তুফান কনভেনশন সেন্টার (লেকভিউ)’র পদ্মা হলে স্টিউডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যানস ফোরাম (স্টাফ) সাতক্ষীরার আয়োজনে স্টাফ বৃত্তি প্রকল্প সাতক্ষীরার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক  এবং সাতক্ষীরা সদর- ০২ আসনের দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী  মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা: আবুল খায়ের ও সাতক্ষীরা শহর জামায়াতের আমীর মো. জাহিদুল ইসলাম প্রমুখ। স্টিউডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যানস ফোরাম (স্টাফ)’র সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম এর সঞ্চালন এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্টাফ বৃত্তি  প্রকল্পের সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, সহ-সভাপতি মো. কামরুজ্জামান রাসেল, মোঃ আব্দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল হক, আইন সম্পাদক এডভোকেট সৈয়দ রেজওয়ান আলী, অডিটর শেখ সিদ্দিকুর রহমান, নির্বাহী কমিটির সদস্য ফারহা দিবা খান সাথী, অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, শিক্ষা ও উপবৃত্তি সম্পাদক মো. আমিরুল ইসলাম, ফারজানা ক্লিনিকের ডাইরেক্টর সিএম নাজমুল ইসলাম, স্টাফ ভিত্তি প্রকল্পের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. অপূর্ব মজুমদার, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান আলী, অভিভাবক আব্দুর রাজ্জাক প্রমুখ। এ সময় প্রধান অতিথি নিজ অর্থায়নে  অসচ্ছল পরিবারের সাত জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ২ হাজার টাকা নগদ প্রদান করেন এবং স্টাফ বৃত্তির উদ্যোগে  ১০০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম ও নগদ ৫০০ করে টাকা প্রদান করা হয়।
এসময় স্টিউডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যানস ফোরাম (স্টাফ) এর সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।প্রেস বিজ্ঞপ্তি :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *