শহর প্রতিনিধি : বাংলাদেশ টেলিভিশনের দেশ ব্যাপি প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুঁড়ি-২০২৫ এর প্রচারণা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
তিনি তার আলোচনায় বলেন, ১৯৬৬ সালের পাকিস্তান টেলিভিশনে প্রথম নতুন কুঁড়ির যাত্রা শরু হয়। তবে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীকালে ১৯৭৬ সালে বিটিভিতে মোস্তফা মনোয়ারের নির্দেশনায় নতুনকুঁড়ি নামে জাতীয় টেলিভিশন প্রতিযোগিতা হিসেবে যাত্রা শুরু করে যা ২০০৫ সাল পর্যন্ত চলমান ছিলো।
দীর্ঘ বিরতির পর ২০২৫ সালে নতুন কওে শিশু-কিশোরদের অংগ্রহণে এই প্রতিযোগিতা টি শুরু হতে যাচ্ছে, তাই আমাদের সকলকে সহযোগিতা করতে হবে। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার মুহাঃ আবুল খায়ের, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা।
অনুষ্ঠানের প্রেক্ষাপট তুলেধরে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। মতবিনিময় সভায় মতামত ব্যক্ত করেন, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আকতারুজ্জামান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, বাজুয়ার ডাঙ্গা স্কুলের প্রধান শিক্ষক, মোঃ আব্দুল গণি আসাদ, সিলভার জুবলী মডেল সর. প্রাথ. বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী, লিনেট ফাইন আর্টস এর সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু আফফান রোজবাবু, দীপালোক একাডেমির সভাপতি বরুণ ব্যানার্জী, উপজেলা শিক্ষা অফিসারের প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান প্রমুখ।
এছাড়াও সাতক্ষীরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের প্রধানগণ, জেলা ও উপজেলার শিক্ষক সমিতির প্রতিনিধি বৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব আবুজাহিদ ডাবলু, জেলা জামায়াতের নায়েবে আমির ফখরুল ইসলাম লাভলু উপস্থিত ছিলেন। সকলের সক্রিয় প্রচেষ্টায় কিভাবেন তুনকুঁড়ি প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলা থেকে ব্যাপক সংখ্যক প্রতিযোগির অংশ গ্রহণ নিশ্চিত করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা ও উপজেলা শিক্ষা অফিসার গণ, শিক্ষক সমিতির নের্তৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং সাংস্কৃতিক সংগঠণের নের্তৃবৃন্দ কে এ বিষয়ে অগ্রণি ভূমিকা পালন করার জন্য সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।








