জি এম আমিনুল হক : সাতক্ষীরা থেকে প্রকাশিত পাঠক নন্দিত দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার ৫ সেপ্টেম্বর ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে অবস্থিত বিডিএফ প্রেসক্লাবে সভাপতি শাহাদাৎ হোসেন বাবুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ও সাতক্ষীরা সকালে স্টাফ রিপোর্টার মেহেদী হাসান শিমুলের সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সাতক্ষীরা সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি.বি. বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল ইসলাম দুলু, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, পিওর ক্রপস লিমিটেড কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর ও সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি আবু জাফর মোঃ সালেহ, বিশিষ্ট ঠিকাদার ও সাতক্ষীরা সদর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তাকদীর হাসান রুবেল, সাতক্ষীরা সদর যুবদলের নেতা জিয়াউর রহমান জিয়া,শিক্ষক রুহুল আমিন বাবলু,দৈনিক সাতক্ষীরা সকালের শহর প্রতিনিধি শাহাজাহান আলী মিটন, ইমারত নির্মাণ শ্রমিকের সভাপতি আব্দুস সামাদ, সম্পাদক আব্দুল হামিদ বাবু, সাংবাদিক মোঃ হাফিজ, দৈনিক পত্রদূত পত্রিকায় নিজস্ব প্রতিনিধি ও বিডিএফ প্রেসক্লাবের সহ সভাপতি জি. এম আমিনুল হক।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বি.ডি.এফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরশাদ আলী, বি.ডি.এফ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হাকিম, বি.ডি.এফ প্রেসক্লাবের প্রচার সম্পাদক এম এম জয়নাল, দৈনিক যশোর পত্রিকার প্রতিনিধি এস.এম. ইসমাইল হোসেন, আছাদুল ইসলাম,দৈনিক দৃষ্টিপাত ‌পত্রিকার সাংবাদিক ইমরান হোসেন, দৈনিক হৃদয় বার্তা পত্রিকার সাংবাদিক এস এম শরীফুল আলম রানা, রুহুল কুদ্দুস,ডা: জিয়াউর রহমান, গন্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দৈনিক সাতক্ষীরার সকালের সাংবাদিক শামীম রেজা ও মেহেদী হাসান শিমুল। আলোচনা সভায় সকল বক্তারা দৈনিক সাতক্ষীরার সকালের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *