নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সদর হাসপাতালের আয়োজনে সাতক্ষীরা সিভিল সার্জনের অফিস কক্ষে সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা: মো. আব্দুস সালামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর প্রমুখ।

রোগী কল্যাণ সমিতির সভায় সংগঠনের আয়-ব্যয় ও অডিট সংক্রান্ত বিষয় বিস্তারিত আলোচনা করা হয়। এসময় সাতক্ষীরা জেলা সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *