শেখ আরিফুল ইসলাম আশা : মধ্যরাতে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রতাপশালী নেতা সাতক্ষীরা–০২ আসনে বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী ও আলিপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ এবং জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আরেক প্রতাপশালী জনপ্রিয় নেতা চেম্বার অফ কমার্সের সভাপতি, বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব নাসিম ফারুক খান মিঠুর সাথে বৈঠক করেছে।
নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মঙ্গলবার (০২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে এগারোটায় আলিপুর চেকপোস্ট এলাকায় বিএনপি নেতা আব্দুর রউফ’র বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন নির্বাচনে ধানেরশীষ প্রতিকের বিজয় পেতে বিভিন্ন বিষয়ে সার্বিক আলোচনা করেন তারা।
বৈঠকে এই দুই প্রভাবশালী নেতা আগামী দিনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এসময় উপস্থিত সকলেই বাংলাদেশের আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।
এ-ঘটনার খবর প্রকাশ পেতেই শহরজুড়ে সকল স্থানে আলোচনার শীর্ষে রয়েছে জেলার এই দুই সিনিয়র নেতার বৈঠকের খবর।
বৈঠকে উপস্থিত ছিলেন সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক যুগের বার্তা পত্রিকার সম্পাদক-প্রকাশক ও বিশিষ্ট ব্যবসায়ী আবু নাসের মোঃ আবু সাঈদ, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক এ্যাডঃ কামরুজ্জামান ভুট্টো, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সুমন হোসেন, যুবদল নেতা উজ্জল কুমার সাধু, যুবনেতা সাফিন আরমান খান, আব্দুল্লাহ আল সিয়াম, সামির শোয়েব রাদমির প্রমুখ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জেলার প্রতাপশালী দুই নেতার বৈঠক ও গত সপ্তাহে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির অপর দুই নেতার ঐক্যমত পোষন সব মিলিয়ে সাতক্ষীরা-০২ (সদর-দেবহাটা) আসনে বিএনপির বিজয় সুনিশ্চিত।







