ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জননেতা এস এম মোস্তফা আল মামুন (হাজী মনির) শ্যামনগর পৌর এলাকায় নির্বাচনী পথসভা করেছেন।

পথসভায় তিনি বলেন, “নির্বাচিত হলে শ্যামনগর পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রূপান্তর করা হবে। শ্যামনগর হাসপাতালকে আধুনিক ও মডেল হাসপাতালে উন্নীত করা হবে এবং শ্যামনগরকে একটি শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে।”

তিনি আরও বলেন, শ্যামনগরের সার্বিক উন্নয়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের পাশে থেকে কাজ করবে। এ সময় স্থানীয় সাধারণ মানুষ ও ভোটাররা বলেন, আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকের বিজয় সুনিশ্চিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *