নিজস্ব প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলীর নির্বাচনী পথসভা এবং গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রচারণার ১২তম দিন ২রা জানুয়ারি তিনি দেবহাটা উপজেলা প্রেসক্লাব এবং আলিপুর ইউনিয়নে পথসভা এবং গণসংযোগ করেছেন।
উক্ত নির্বাচনী জনসংযোগ এবং পথসভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাশ, ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, জাসদ নেতা আব্দুল্লাহ বিশ্বাস, অধ্যাপক ইদ্রিস আলীর সহধর্মিণী লাভলী পারভীন এবং তার পুত্র একরামুল হাসান নয়ন, নারী নেত্রী রওশন আরা, রোজা খাতুন শ্রমিক নেতা শামসুল হক প্রমুখ।
উক্ত নির্বাচনী পথসভায় মোটর গাড়ি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলী বলেন আমি নির্বাচীত হলে সাতক্ষীরাবাসীকে একটি জলবদ্ধতা মুক্ত সাতক্ষীরা উপহার দেবো। সাতক্ষীরাবাসীকে আর কোনো দিন পানিতে ডুবে ঘর বাড়ি ছাড়তে হবে না। বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাশ বলেন সাতক্ষীরাবাসী প্রতিবছর পানিতে ডুবে যায় এটি যেনো আর না হয় সে কারণে মোটর গাড়ি প্রতীকে ভোট দিয়ে অধ্যাপক ইদ্রিস আলী কে আপনাদের সেবা করার সুযোগ করে দিন। সংযোগ চালায়। সে সময় সাধারণ জনগণ অধ্যাপক ইদ্রিস আলীকে জয়যুক্ত করার জন্য আশ্বাস দেন।
কালীগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নে গণসংযোগ চলছে—







