নিজস্ব প্রতিনিধি : বিনম্র শ্রদ্ধা ভরে ভাষা বীর শহিদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় একুশের প্রথম প্রহরে সাতক্ষীরায় পালন করা হয়েছে অমর ২১ শে ফেব্রুয়ারী শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস’২৬।

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, সদস্য মোঃ সাকিবুর রহমান ও মুহা. মুনির উদ্দীন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *