মেহেদী হাসান শিমুল : অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর – ধুলিহর সমাজ কল্যাণ পরিষদ। (২৮ফেব্রুয়ারি) শনিবার দুপুর ২ টার ব্রহ্মরাজপুর বাজারের শামছুদ্দিন স্মৃতি মার্কেটে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে পবিত্র রমজান উপলক্ষে ৩৫ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মাস ব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক, সাতক্ষীরা সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্য মাওলানা মনিরুল ইসলাম ফারুকী,শামীম সানা,মোকলেছুর রহমান, আবু দাউদ, মাওলানা মহিব্বুল্লাহ, এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল হাকিম, আতাউর রহমান রিংকু, মোজাফফর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে ৩৫ জন পরিবারের মাসব্যাপী, ডাউল, ছোলা, ভোজ্য তেল, সিমাই, চিনি, মুড়ি, চানাচুর খেজুর ইত্যাদি সামগ্রী বিতরণ করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *