নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাসদের নির্বাচন পরবর্তীত মতবিনিময় সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে নির্বাচন পরবর্তী উক্ত মতবিনিময় সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাসদের জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী নাছির উদ্দীনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী।
উপস্থিত ছিলেন কবি সৌহার্দ সিরাজ, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, জে এস ডি নেতা মাষ্টার আব্দুল জব্বার, বাঁকাল মন্দিরের সভাপতি ও সম্পাদক যথাক্রমে প্রফুল্ল কাজী ও বিশ্বজিৎ মন্ডল, জেলা দলিত পরিষদের সভাপতি গৌরপদ দাস, নারী নেত্রী রওশন আরা, জাসদ নেতা আব্দুল্লাহ বিশ্বাস, লাভলী পারভীন, সুকুমার পালিত, রাহাবার রহমান, বেলায়েত হোসেন, লেখক মনিরুজ্জামান মুন্না, গনেশচন্দ্র দাস, ইন্দ্রজিৎ, সাতক্ষীরা কমার্স কলেজের উপাধ্যক্ষ কাজী তাজউদ্দীনসহ সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ইদ্রিস আলী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সকল ভোটারগণ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আরো বলেন, আমি সাতক্ষীরাবাসীর অধিকার আদায়ের জন্য আজীবন রাজপথে লড়াই করে যাবো।







