জনতা ব্যাংক পিএলসি’র সাতক্ষীরা উপজেলা ক্যাম্পাস শাখায় ব্যবস্থাপক বরদা চরণ বিশ্বাস-এর বিদায় এবং নবাগত ব্যবস্থাপক জনাব মোঃ শাহিনুর রহমান-এর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা ক্যাম্পাস শাখা অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রুকুনুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক, এরিয়া অফিস, সাতক্ষীরা।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ব্যবস্থাপক বরদা চরণ বিশ্বাসের কর্মদক্ষতা, সততা ও ব্যাংকের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন এবং নবাগত ব্যবস্থাপক মোঃ শাহিনুর রহমানের সফলতা কামনা করেন।
এসময় শাখার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপক প্রাণ কৃষ্ণ মল্লিক, সিনিয়র অফিসার সাত্যকি ঘোষ, কাজী হাসিবুর রশীদ ও মোঃ শিহাব হোসেন, অফিসার গোলাম মোস্তফা ও ফতেমা খাতুন, অফিসার টেলার শ্রাবণী আক্তার, মোঃ আব্দুর রব ও মোঃ শাহীন আলম। অনুষ্ঠানটি ছিল আবেগঘন ও আন্তরিক পরিবেশে পরিপূর্ণ। বিদায়ী ব্যবস্থাপককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং নবাগত ব্যবস্থাপককে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আয়োজনে ছিল জনতা ব্যাংক পিএলসি, সাতক্ষীরা উপজেলা ক্যাম্পাস শাখা, সাতক্ষীরা। প্রেস বিজ্ঞপ্তি








