নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ওয়েডিং ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি জগতের পরিচিত সংগঠন Wedding Photographers and Cinematographers Association of Satkhira (ডব্লিউপিসিএএস) দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে জেলার আশাশুনি উপজেলার ডিসি ইকো পার্ক–এ আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড ইফতার মিটআপ–২০২৬’।

মনোরম পরিবেশে আয়োজিত এই মিলনমেলায় অংশ নিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সদস্যরা উপস্থিত হন। কেউ কেউ ৫০ থেকে ৯০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আয়োজনে শামিল হন, যা সংগঠনটির প্রতি সদস্যদের ভালোবাসা ও ঐক্যের বহিঃপ্রকাশ ঘটায়।

অনুষ্ঠানটি সফল করতে নিরলস পরিশ্রম করেন সংগঠনের সদস্য মাহফুজ আহমেদ ও জাহিদ হাসান। সকল সদস্যের আন্তরিক সহযোগিতায় পুরো আয়োজনটি ছিল সুশৃঙ্খল ও প্রাণবন্ত। অনুষ্ঠানের স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন নাজমুল আহমেদ, রাজু গাজী, সাদি-উ-জামান, জাহিদ হোসেনসহ আরও অনেকে।

সাতক্ষীরা জেলা ও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফার অনুষ্ঠানে যোগ দেন। শ্যামনগর, কালিগঞ্জ, দেবহাটা, সাতক্ষীরা সদর, কলারোয়া, চুকনগর, ডুমুরিয়া ও পাইকগাছা অঞ্চল থেকে আগত সদস্যরা মিলনমেলাকে প্রাণবন্ত করে তোলেন।

ইফতার-পরবর্তী আলোচনায় বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শুধু ইফতারের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি জেলার ফটোগ্রাফারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা এবং পেশাদারিত্বের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *