সাতক্ষীরা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের প্রথম রিইউনিয়ন ৩০ মে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ১৬ মে শনিবার বিকালে এ উপলক্ষে আকর্ষণীয় লোগো উন্মোচন করা হয়।

সরকারি কলেজ শিক্ষক পর্ষদে লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান পবিত্র কুমার দাশ। সাতক্ষীরা সরকারি কলেজ হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও রিইউনিয়নের আহবায়ক মোঃ শাহেদ মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য হিসাববিজ্ঞান বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী কাজী নাজমুল আহসান জনি, জোবায়ের আলম, মাহামুদা আক্তার লাকী, এডভোকেট এস এম বায়েজিদ, শরীফ উল্লাহ আব্দুল মালেক প্রমুখ।

প্রসঙ্গত, ৩০ মে, শনিবার হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের প্রথম রিইউনিয়ন সরকারি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। আগামী ২০ মে বুধবারের মধ্যে ৫০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার জন্য সাতক্ষীরা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আহবান জানানো হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন রিইউনিয়ন কমিটির সদস্য সচিব নাজমুল হক। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *