সাংবাদিক মাহফিজুল ইসলাম আক্কাসের শ্বশুর মো. লুৎফর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশন। রোববার এক শোকবার্তায় সংগঠনের সভাপতি মীর মোস্তফা আলী ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক প্রকাশ করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মেহেদী আলী সুজয়, সহ সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মধু, সাংগঠনিক সম্পাদক এস. এম. হাবিবুল হাসান, অর্থ সম্পাদক সেলিম হোসেন, দপ্তর সম্পাদক মাসুদ রানা (মনা), সদস্য খন্দকার আনিছুর রহমান, এস. এম. বিপ্লব হোসেন ও শাহাজাহান আলী মিটন, এম. বেলাল হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, মো. ফিরোজ হোসেন, শেখ কামরুল ইসলাম, আজিজুল ইসলাম ইমরান, ফাহাদ হোসেন, মো. আবু বকর ও মো. হাফিজুর রহমান।
উল্লেখ্য, রোববার সকাল আনুমানিক ৮টা ১০ মিনিটে সাতক্ষীরা সদর উপজেলার ১৩ নং লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামের নিজ বাড়িতে মো. লুৎফর রহমান ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। প্রেস বিজ্ঞপ্তি







