শেখ আমিনুর হোসেন : সাতক্ষীরা সরকারি কলেজে সমাজের অসহায়, ছিন্নমূল দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য মানবতার দেওয়াল স্থাপন করা হয়েছে।

বুধবার (২৪ জুন ‘২৬) সকালে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য’র দিক নির্দেশনায় স্টার বিডি’র পরিচালক উৎসব এর সহযোগিতায় সরকারি কলেজে মানবতার দেওয়াল স্থাপন এর উদ্ধোধন করেন কলেজ ছাত্রদল নেতা শেখ মিনহাজ আলম মুন।

মানবতার দেওয়াল স্থাপন বিষয়ে কলেজ ছাত্রদল নেতা শেখ মিনহাজ হোসেন মুন বলেন, এটি মুলত স্থাপন করা হয়েছে সমাজের অসহায়, ছিন্নমূল, দরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এই মানবতার দেওয়ালে সমাজের বিত্তবানরা তাদের ব্যবহারযোগ্য অতিরিক্ত পোশাক এখানে রেখে যেতে পারবেন আর সেই পোশাক এখান থেকে গরীব, অসহায়, ছিন্নমূল মানুষেরা বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন। তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রেখে আরো বলেন, এই মানবতার দেওয়াল এর কার্যক্রম চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *