নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের মাগুরা পূর্বপাড়া সার্বজনীন কালী মন্দির (কর্মকর পাড়া)’র আয়োজনে মাগুরায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৪টায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব লাবসার জনপ্রিয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিশ্বনাথ মন্ডল, মাগুরা ৮নং ওয়ার্ডের সদস্য নজিবুর রহমান টুটুল, স্থানীয় সমাজ সেবক মঈনুল ইসলাম মঈন, মাগুরা পূর্বপাড়া সার্বজনীনী কালী মন্দির (কর্মকর পাড়া) পরিচালনা কমিটির সভাপতি অমিত চক্রবর্তী, রথ যাত্রা উদযাপন কমিটির আহবায়ক আনন্দ কর্মকর, সদস্য সচিব অসিম কর্মকর।
এছাড়া উপস্থিত ছিলেন রবীন সন্নাসী, শুব্রত মজুমদার, শ্যামল কর্মকর, মনজ বৈদ্য, পরিতোষ সরকার প্রমুখ।
মাগুরা সাধুকাপাড়া থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা শুরু করে মাগুরা কর্মকর পাড়ায় গিয়ে শেষ হয়। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রায় লাবসা ইউনিয়নের থানাঘাটা, মাগুরা, কৈখালী, গোপীনাথপুর, বিনেরপোতা, খেজুরডাঙ্গী সহ কয়েকটি গ্রামের কয়েক হাজার বিভিন্ন বয়সের নারী-পুরুষ ভক্তরা অংশ গ্রহণ করেন। রথযাত্রা উৎসব আয়োজক কমিটির নেতৃবৃন্দরা জানান নয় দিন পরে অর্থাৎ আগামী শুক্রবার শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।







