তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. ইমান উদ্দীন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, পাটকেলঘাটা থানার ওসি মো. শফিকুল ইসলাম, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবার হোসেন এবং ছাত্র প্রতিনিধি রবিউল ইসলাম।
আলোচনা সভা শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন তালা মডেল মসজিদের ইমাম মাওলানা তাওহিদুর রহমান।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।







