নিজস্ব প্রতিনিধি : ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের ২য় শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম। সিনিয়র শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অরুণ কুমার মন্ডল, সিনিয়র শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, শামীমা আক্তার, মোঃ হাফিজুল ইসলাম, গীতা রাণী সাহা, খালেদা খাতুন, কনক কুমার ঘোষ, মৃণাল কুমার বিশ্বাস, আজহারুল ইসলাম, দেবব্রত ঘোষ, ভানুবতী সরকার, আসমাতারা জাহান, হারুনর রশীদ শিক্ষার্থী শাহারিয়া খাতুন, আয়ুশী মল্লিক প্রমুখ।

​স্মরণ সভায় বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের বীরত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, আবু সাঈদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। বুক পেতে দিয়ে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা তরুণ সমাজকে চিরকাল অনুপ্রাণিত করবে।

​আলোচনা সভা শেষে শহীদ আবু সাঈদসহ আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মোঃ নজিবুল ইসলাম। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *