সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য দৈনিক দক্ষিণের মশালের প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ আশেক-ই এলাহীর সহধর্মিণী রেহেনা খাতুন হেনা ২৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি প্রদান করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক এ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব এ্যাড আবুল কালাম আজাদ, অধ্যক্ষ আব্দুল হামিদ, সাংবাদিক কল্যান ব্যানার্জী, মমতাজ আহমেদ বাপ্পী, এম কামরুজ্জামান, কিশোরী মোহন সরকার, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, অধ্যক্ষ পবিত্র মোহন দাস, এ্যাড. মুনির উদ্দীন, কমরেড আবুল হোসেন, শেখ সিদ্দিকুর রহমান, জি এম মনিরুজ্জামান, এ্যাড.আল মাহামুদ পলাশ, নিত্যানন্দ সরকার, ফরিদা আক্তার বিউটি, শেখ মুশফিকুর রহমান মিলটন, সুরেশ পান্ডে, মুনসুর রহমান, বায়জিদ হোসেন, যুগ্ম সদস্য সচিব আলীনুর খান বাবুল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *