শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সহ সাংগঠনিক সম্পাদক ও কদমতলাস্থ অর্পা ডেকোরেটর মালিক কাজী নাসির উদ্দিন আহমেদ রাজু হার্ট জনিত সমস্যায় অসুস্থ হয়ে ক্লিনিকে ভর্তি আছে।

তার আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ হেদায়াতুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান কামু, যুগ্ম সম্পাদক শেখ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান বুলি, ক্যাসিয়াস ইমরান হোসেন, মহিলা সম্পাদিকা তামান্না তাসলিম।

উল্লেখ্য, গত বুধবার (২২ জুলাই ‘২৬) রাতে কাজী নাসির উদ্দিন আহমেদ রাজুর বুকে হঠাৎ ব্যাথা অনুভব হলে সাথে ব্রীজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ডাঃ আরিফ আহমেদ, ডাঃ মানস কুমার, ডাঃ সুমনের তত্ত্বাবধানে ব্রীজ হাসপাতালের ৬ ষষ্ঠ তলার ৬০১ নাম্বার কেবিনে চিকিৎসাধীন আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *