নিজস্ব প্রতিনিধি : পাঁচ বছর ধরে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত গৃহবধূ সেলিনা বেগম (৫২) চিকিৎসার অভাবে ভুগছেন।তার দরিদ্র পরিবারে রয়েছে দুটি সন্তান।

সেলিনা বেগম তালা উপজেলার পাটকেলঘাটা এলাকার কৃষক মুনসুর খাঁ’র স্ত্রী। বাবা এবং স্বামী হতদরিদ্র হওয়ায় সেলিনা বেগম বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন।

সেলিনা বেগম জানান, দীর্ঘ ৫ বছর ধরে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত তিনি। এর আগে লোকের বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। কিন্তু ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তিনি কাজ করতে পারছেন না।

এলাকার স্থানীয় লোকজনের সাহায্য-সহযোগিতায় কোনভাবে তার সংসার চলছে।কিন্তু ক্যান্সার চিকিৎসা অনেক ব্যয়বহুল হওয়ার তার পরিবারের পক্ষে চিকিৎসা করা সম্ভব হচ্ছে না

সেলিনার স্বামী মুনসুর জানান, ৫ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন স্ত্রী। তাদের ঘরে এক মেয়ে এবং এক ছেলে রয়েছে। তিনি কৃষক হলেও স্ত্রী সেলিনা লোকের বাড়িতে কাজ করতেন। ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে সেলিনা বেগম কাজ করতে পারছেন না।

ঢাকা ইবনেসিনা হাসপাতালে ডাক্তার পজাফর মোহাম্মদ মাসুদের নিকট চিকিৎসাধীন আছেন তার স্ত্রী সেলিনা। সহায় সম্বল বিক্রি করে চিকিৎসা করিয়েছে তিনি।এখন ভিটেমাটি ৩ শতক জমি ছাড়া আর কিছু নেই তার।সামসুর রহমান জানান বর্তমানে তার স্ত্রীর চিকিৎসার জন্য বিগত দিনে সমাজ সেবা অধিদপ্তরে আবেদন করে কোন সহযোগিতা পাইনি। তাই বর্তমানে আবারও তিনি সমাজ সেবা অধিদপ্তরে আবেদন করেছেন।

বর্তমানে তার স্ত্রী ঢাকা ইবনেসিনা হাসপাতালে হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ ডা.জাফর মোহাম্মদ মাসুদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

কেমোথেরাপি ও অপারেশনের জন্য। এমন অবস্থায় তিনি তার স্ত্রী বাঁচাতে প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তিনি। সহযোগিতার জন্য বিকাশ নম্বর: ০১৭৩২-৫০০০৪২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *