নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা থেকে প্রকাশিত মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য এডিটর’স এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (০২ সেপ্টেম্বর) রাত ৭ টায় সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে অবস্থিত বিডিএফ প্রেসক্লাবের সভাপতি জি.এম আমিনুল হকের সভাপতিত্বে ও সহ-সভাপতি মুকুল হোসেনের সঞ্চালনায় কেক কাটা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ধুলিহর-ব্রহ্মরাজপুর ইসলামি সমাজ কল্যান পরিষধের সভাপতি এবং সাতক্ষীরা সিটি কলেজের ইসলামিক ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের প্রধান শেখ আব্দুল ওয়াদুত, সাতক্ষীরা সদর থানা যুবদলের যুগ্ন আহবায়ক মো.খোরশেদ আলম, ৮নং ধুলিহর ইউনিয়নের সম্ভাব্য বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী তাকদির আহসান রুবেল, ৯ নং ইউনিয়ন বিএনপির সভাপতি এম.এ হাসান, ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক ইমদাদুল ইসলাম (দুলু), শুপারিঘাটা পুলিশ ক্যাম্পের আইসি মো.হাবিবুর রহমান, দেশবরেন্য ইসলামি বক্তা মাওলানা মনিরুল ইসলাম (ফারুকী), বিডিএফ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন (বাবু) , সেক্রেটারি মোঃ আরশাদ আলী, অর্থ সম্পাদক শরিফুল আলম (রানা), সাংগঠনিক সম্পাদক শামীম রেজা, দপ্তর সম্পাদক ইমরান হোসেন, আঞ্চলিক প্রিন্ট পত্রিকার সাংবাদিক মোস্তাকীম হোসাইন, মো.শাহাদাত হোসেন (রাজ), রুহুল কুদ্দুছ, জাহিদ হাসান, ব্রহ্মরাজপুর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো.সাইফুল্লাহসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ধুলিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল ইসলাম দুলু দ্য এডিটরস এর প্রতিষ্ঠাবার্ষিকী তে নিজস্ব প্রতিনিধি মেহেদী হাসান শিমুল কে ফুলেল শুভেচ্ছা জানান।

আলোচনা সভায় সকল বক্তারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্বপক্ষীয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য এডিটর’স এর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

‎সমগ্র অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দ্য এডিটর’স এর নিজস্ব প্রতিনিধি মেহেদী হাসান শিমুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *