শাহ জাহান আলী মিটন : সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়ন (রেজিঃ নং ১৯৪৭) এর দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ ব্যাপক অংশগ্রহণ ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সাতক্ষীরা পৌরসভা চত্বরে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

মোট ভোটার ১০৬ জন এর মধ্যে ১০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ভোটে দুটি প্যানেল সহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৯টি পদে ১৮ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে। পৌরসভার সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচনের পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা ও পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী ও সাবেক পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক ভিপি ও পৌর কাউন্সিলর শেখ শফিক উদ-দ্দৌলা- সাগর, নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ রবিউল আলম, মীর নাছের আলী ও মোঃ ইদ্রিস আলী। ভোট গ্রহণ শেষে বিকালে নির্বাচনী অংশগ্রহণকারী প্রার্থীদের সামনে ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার শেখ শফিক উদ-দ্দৌলা- সাগর।

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আব্দুল গফুর চেয়ার প্রতীকে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আবুল কালাম ছাতা প্রতীক পেয়েছেন ৪৭ ভোট। সহ-সভাপতি পদে ইদ্রিস আলী বিশ্বাস উড়োজাহাজ প্রতীকে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রহমত আলী ফুল প্রতীকে পেয়েছেন ৪০ ভোট।

সাধারণ সম্পাদক পদে (স্বতন্ত্র প্রার্থী) গনেশ চন্দ্র দাস হরিণ প্রতীকে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব রহমান আনারস প্রতীকে পেয়েছেন ৪১ ভোট। সহ সাধারণ সম্পাদক পদে তরুণ মন্ডল হাতি প্রতীকে ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল কাদের মোল্লা বাঘ প্রতিকে পেয়েছেন ৩৮ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদের মানিক হেলা পাখি প্রতীকে ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ সরদার বাইসাইকেল প্রতীকে পেয়েছেন ৪২ ভোট। কোষাধ্যক্ষ পদে জনি হেলা মাছ প্রতিকে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাসুদ রানা ফুটবল প্রতিকে পেয়েছেন ৪৩ ভোট। দপ্তর সম্পাদক পদে বিষু কুমার টেলিভিশন প্রতীকে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমজাদ আলী রিক্সা প্রতীকে পেয়েছেন ৪৫ ভোট। এ

ছাড়াও কার্যকরী সদস্য পদে বিজয়ী হয়েছেন- কুদ্দুস মোল্লা, মোঃ সাজু কারিগর প্রমূখ। এর মধ্যে মহিলা কার্যকরী সদস্য পদে কুলসুম খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
উক্ত নির্বাচনে মামা ভাগ্নে পরিষদের পুরা প্যানেল নিরঙ্কুশ ভাবে জয়লাভ করেছেন। দীর্ঘদিন পরে সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় ভোটাররা বেজায় খুশি হয়েছেন এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *