নিজস্ব প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিট শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের নিচতলার হলরুমে এ দোয়া মাহফিলের আয়োজন করে।

জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলীর সভাপতিত্বে এবং সদস্যসচিব অ্যাডভোকেট মো. নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ফোরামের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তব্যে তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন সর্ব অ্যাডভোকেট মোস্তফা জামান, শহিদ হাসান, ই. জে. সাহরিয়ার হাসিব, সরদার সাইফ, মিজানুর রহমান বাপ্পি, সাইফুল ইসলাম সোহেল, মনোয়ারা পারভীন, মাকফুর রহমান, সুনীল কুমার ঘোষ, শাহাজান, আব্দুস সামাদ, সোহরাব হোসেন বাবলু, ওলিউল্লাহ, জাফরুল্লাহ, রফিকুল ইসলাম খোকন, শফিকুল ইসলাম, জাকির হায়দার, জামাল, আশফউদদৌলা (সুমন), শফিকুল আজম, জিয়াউর রহমান জিয়া, অমিত কুমার, রেজাউল ইসলাম, এসএম সহরব হোসেন সুজন, জাহাঙ্গীর শাজাহান, এমডি সাইফুল্লাহ, আব্দুল জলিল, জগলু, মুখন্দ রায় ও আবু জাফরসহ ফোরামের নেতৃবৃন্দ ও শতাধিক আইনজীবী।
পরে জেলা ইউনিটের সদস্যসচিব অ্যাডভোকেট মো. নুরুল আমিনের দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ এক বছর কারাবাসের পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি মুক্তি পান। এরপর থেকে বিএনপি ও জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে দিনটি ‘কারামুক্তি দিবস’ হিসেবে পালন করে আসা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *