তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছেন তালা প্রেসক্লাবের উপদেষ্টা এস এম লিয়াকত হোসেন। যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস এনামুল কবীর স্বাক্ষরিত গত ১৫ সেপ্টেম্বরের এক চিঠিতে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সাধারণ শিক্ষক প্রতিনিধি মো. হাছিবুর রহমান, অভিভাবক সদস্য মো. শাহিদুজ্জামান সেলিম এবং প্রধান শিক্ষক মো. ছাকির হোসেন, সদস্য সচিব।

দায়িত্ব পাওয়ার পর এস এম লিয়াকত হোসেন বলেন, শিক্ষা বোর্ডের নির্দেশিকা ও বিধিমালা অনুসরণ করে আগামী ছয় মাসের মধ্যে সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করাই তাদের প্রধান লক্ষ্য। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সুনাম বজায় রাখতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনকে সঙ্গে নিয়ে কাজ করার কথাও জানান তিনি।

এদিকে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হওয়ায় এস এম লিয়াকত হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক জোয়ার্দ্দার, সহ-সভাপতি গাজী জাহিদুর রহমানসহ প্রেসক্লাবের সাংবাদিকরা।

যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যালয়ে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে স্থায়ী ম্যানেজিং কমিটি গঠন করাই অ্যাডহক কমিটির প্রধান দায়িত্ব। জনস্বার্থে ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে প্রয়োজনবোধে অনুমোদিত কমিটি পরিবর্তনের ক্ষমতাও বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *