নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ জন মেধাবী ও দুস্থ শিক্ষার্থীর মাঝে নতুন বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে এবং বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী তাকদীর আহসান রুবেলের প্রচেষ্টায় এসব বাইসাইকেল বিতরণ করা হয়।

শনিবার (৩ অক্টোবর) সকালে সাতক্ষীরা জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বাইসাইকেল তুলে দেওয়া হয়। জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুর রউফ,
এসময় আরও উপস্থিত ছিলেন ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, শিক্ষক শামছুর রহমান, হাবিবুর রহমান এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শামীম সানা।

এর আগে একই কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা পরিষদ চত্বরে সকাল ১১টায় সদর, দেবহাটা, আশাশুনি, শ্যামনগর ও কালীগঞ্জ উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হচ্ছে।

ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী বাইসাইকেল পাওয়ায় তাদের বিদ্যালয়ে যাতায়াত আরও সহজ হবে এবং পড়াশোনায় উৎসাহ বাড়বে বলে সংশ্লিষ্টরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *