বিশেষ প্রতিনিধি : সারা দেশের ন্যায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস হাইস্কুলে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬। সোমবার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম।

অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি পর্যায়ের বৈষম্য দূর করে শিক্ষা ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা শিক্ষকদের ন্যায্য দাবি দ্রুত মেনে নেওয়া, কোচিং ও নোট নির্ভরতা পরিহার, শতভাগ উপস্থিতি নিশ্চিত এবং বাল্যবিবাহ ও মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

স্কুলের সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অরুণ কুমার মন্ডল, সিনিয়র সহকারি শিক্ষক মো. নজিবুল ইসলাম, মো. হাফিজুল ইসলাম, শামীমা আক্তার, আসমাতারা জাহান, গীতা রানী সাহা, কনক কুমার ঘোষ, দেবব্রত ঘোষ, আজহারুল ইসলাম, মৃনাল কুমার বিশ্বাস, খালেদা খাতুন, ভানুবতী সরকার হারুন-উর রশিদ, শিক্ষার্থী জয়নব তাসনিম মৌ, ঝিলিক সরকার, ঐশিকা দাশ, আয়েশা ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শাহাদাত বরণকারী ও প্রয়াত শিক্ষকদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *