উত্তম কুমার : সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু অসুস্থ হয়ে সাতক্ষীরা ব্লিস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে দেখতে হাসপাতালে যান সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা।

রোববার (১৫ নভেম্বর) রাতে তাঁরা হাসপাতালে গিয়ে আবু জাহিদ ডাবলুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে অবগত হন। এ সময় তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করেন।

তাঁকে দেখতে যাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলী, অ্যাডভোকেট শাহরিয়ার হাসীব, অ্যাডভোকেট জি এম ফিরোজ আহমেদ, অ্যাডভোকেট সুনীল কুমার ঘোষ, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পী, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল জলিল-৩ ও অ্যাডভোকেট জাফর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *