তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় ৪৫টি স্কিমের অনুকূলে ২০ লাখ ২৯ হাজার ৪৭৫ টাকা বিনিয়োগ এবং ৪০টি গ্রাম প্রকল্পে ৪৫ লাখ টাকা পুনর্বিনিয়োগ করা হয়েছে। একই সঙ্গে সব প্রকল্প গ্রামে সাইনবোর্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) তালা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজকর্মী তৌফিক ইমরান, অসিত রায়, ইমদাদুল হক ও আমিনুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *