হাফিজুর রহসান শিমুল : সাতক্ষীরা জেলা জজ আদালতের পুনরায় পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে কালিগঞ্জের কৃতি সন্তান অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার এবং এডিশনাল (পিপি) অ্যাডভোকেট এ.বি.এম. সেলিম, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার (২) ও অ্যাডভোকেট তারিক ইকবাল অপু মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর-২৬) বেলা ১২টায় কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুনরায় নিয়োগপ্রাপ্ত জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট এ.বি.এম. সেলিম, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার (২) ও অ্যাডভোকেট তারিক ইকবাল অপু।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান শেখ লুৎফর রহমান, প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস.এম. আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, নির্বাহী সদস্য শেখ নাজমুল হোসেন, সোহরাওর্দী পার্ক কমিটির সেক্রেটারী এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম,
রোকেয়া মনসুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মাহমুদুর রহমান, ধলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ গোলাম মোস্তফা প্রমুখ।
এ সময়ে উপস্থিত ছিলেন সাংবাদিক মীর জাহাঙ্গীর হোসেন, কাজী আল মামুন, জাহাঙ্গীর আলম, জিএমজাহিদুর রহমান, ফজলুল হক, রেদওয়ান ফেরদৌস রনি, শেখ আতিকুর রহমান, শিমুল হোসেন, তাপস কুমার ঘোষ, শাহাদাত হোসেন, আলমগীর হোসেন, ডা. নাছিম, বিক্রমজিত সরকার, আব্দুর রহমান ও সলেমান মামুনসহ প্রেসক্লাবের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে নবনিযুক্ত আইন কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিবৃন্দকে কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সন্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়।







