সাতক্ষীরা, ২৭ নভেম্বর ২০২৬ খুলনা স্টেডিয়ামে (KDS) অনুষ্ঠিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-২৭-এর ম্যাচে মেহেরপুর জেলা অনূর্ধ্ব-১৮ দলকে ৯ উইকেটে পরাজিত করেছে সাতক্ষীরা জেলা অনূর্ধ্ব-১৮ দল। এটি টুর্নামেন্টে সাতক্ষীরার টানা দ্বিতীয় জয়।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মেহেরপুর। ৪৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে দলটি সংগ্রহ করে ১৩৬ রান। দলের পক্ষে মিজানুর রহমান ৪৬ বলে ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৩১ রান করেন। এছাড়া রাগিব নেহাল ২২, আতিফ আদনান ১৬ এবং আশফাক মাশফি ১৫ রান করেন। সাতক্ষীরার বোলারদের মধ্যে তামিম ইকবাল ২৫ রানে ৪টি এবং হাসিবুর রহমান ৩৭ রানে ৩টি উইকেট নেন।
এছাড়া স্ক. আজনাত আব্দুল্লাহ (১০ ওভারে মাত্র ১৭ রান), তানভীর হাসান ও ফাহিম হাসান আর্কো ১টি করে উইকেট লাভ করেন।
জবাবে ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাতক্ষীরা জেলা দল ২৮.১ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে মোঃ সালমান আফ্রিদি ৯৮ বলে ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে অপরাজিত ৭৫ রান করেন। এছাড়া রুহান আহমদ সবুজ অপরাজিত ৩৫ এবং মোঃ নাফিস আনজুম ১৪ রান করেন।
ব্যাট হাতে অপরাজিত ৭৫ রানের অনবদ্য ইনিংসের জন্য সাতক্ষীরার মোঃ সালমান আফ্রিদি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
দলের সঙ্গে প্রধান প্রশিক্ষক মুফাচ্ছিনুল ইসলাম তপু, সহকারী প্রশিক্ষক ফজলুল করিম এবং ম্যানেজার মো: আলতাফ হোসেন উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জয়ী দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। দলের পরের ম্যাচ ৩০ নভেম্বর মাগুরা জেলা অনূর্ধ্ব-১৮ দলের বিপক্ষে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
সংক্ষিপ্ত স্কোর: মেহেরপুর জেলা অনূর্ধ্ব-১৮: ১৩৬, ৪৮.৩ ওভার (মিজানুর রহমান ৩১, রাগিব নেহাল ২২; তামিম ইকবাল ৪/২৫, হাসিবুর রহমান ৩/৩৭)
সাতক্ষীরা জেলা অনূর্ধ্ব-১৮: ১৩৭/১, ২৮.১ ওভার (মোঃ সালমান আফ্রিদি ৭৫*, রুহান আহমদ সবুজ ৩৫*, মোঃ নাফিস আনজুম ১৪)
ফল: সাতক্ষীরা জেলা অনূর্ধ্ব-১৮ দল ৯ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মোঃ সালমান আফ্রিদি (সাতক্ষীরা)।







