নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে জোরপূর্ব ক্রয়কৃত জমির গাছ কাটার অভিযোগ উঠেছে। গাছ কাটতে বাঁধা দেওয়ায় খুন জখমসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দেওয়ার অভিযোগে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগী অসহায় পরিবার।

খানপুর এলাকার কাসেম আলীর ছেলে রওশন আলীর অভিযোগ সূত্র থেকে জানা যায় যে, শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামের হাবিবুল্লাহ মোড়লের ছেলে আব্দুল আজিজ মোড়ল (৬৫), আব্দুল আজিজ মোড়লের ছেলে মোঃ আনারুল ইসলাম (৩৫), মৃত নিজাম উদ্দিন আকুঞ্জির ছেলে ফিরোজ আকুঞ্জি (৫৫) ও আব্দুল আজিজ মোড়লের স্ত্রী নার্গিস বেগম (৫৫) পরসম্পদ লোভী ও হিংস্র প্রকৃতির ব্যক্তিরা ভুক্তভোগী রওশন আলীর সাথে বিবাদীদের জমিজমার বিরোধের জের ধরে গত ২৪ নভেম্বর অনুমান ভোর ৬টার দিকে বাদী রওশন আলীর ক্রয়কৃত জমিতে লাগানো আম গাছ, লিচু গাছ, কলাগাছ, কচু গাছ সহ জমিতে লাগানো অন্যান্য গাছ গাছালি জোরপূর্বক কেটে ফেলে অনেক টাকার ক্ষতি সাধন করে।

গাছ কাটতে বাঁধা দেওয়ায় মিথ্যা মামলা ও খুন জখনসহ বিভিন্ন ভাবে হয়রানি করার হুমকি দিয়ে চলে যায়। অসহায় পরিবারটি নিরুপায় হয়ে নিরাপত্তা ও সুষ্ঠু বিচারের লক্ষ্যে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সাতক্ষীরা সদর থানার জিডি নং-১৫৮৯। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার জানান, আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি।

আমাদের অভিযোগটি আমলে নিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি এবং সেই সাথে সঠিক বিচারের আশায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *