হাফিজুর রহমান শিমুল : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘উপজেলা শহর (নন- মিউনিসিপ্যাল) মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)-এর আওতায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মাস্টার প্ল্যান প্রণয়ন কার্যক্রমের সার্ভে স্টাডিজের ফলাফল শেয়ারিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর-২৬) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা মাস্টার প্ল্যান প্রণয়নের লক্ষ্যে পরিচালিত জরিপ ও সমীক্ষার ফলাফল উপস্থাপন এবং সংশ্লিষ্টদের সঙ্গে তা নিয়ে মতবিনিময় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেনের উপস্থাপনায় মূল বিষয় উপস্থাপন করেণ প্রকল্পের টিম লিডার ড. আখতার হোসেন চৌধুরী ও ডেপুটি টিম লিডার কাজী কামরুল হাসান।
কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ ওয়াসীম উদ্দীন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সংকর কুমার দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাফিজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছুসহ সাংবাদিকবৃন্দ, উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সার্ভে ও স্টাডিজ সংক্রান্ত প্রকল্প সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।







