হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জে কাকশিয়ালী নদীতে মাছ ধরার জালে পেঁচিয়ে নিহত মৎসীজীবি আব্দুল আজিজের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) যোহরের নামাজবাদে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এরফানুর রহমান।
এ সময় তিনি নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন। এ সময়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।







