সৈয়দ মাসুদ রানা, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটায় ঐতিহাসিক বলফিল্ড ময়দানে ধানের শীষ প্রতিকের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি রাশেদুল হক রাজু ও অধ্যাপক মোশাররফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রিয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ধানের শীষ প্রতিকের তালা-কলারোয়া আসনের বিএনপির মনোনিত এমপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাাহ পলাশ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তালা-তালা কলারোয়ার নির্বাচনি টিম লিডার আবুল হাসান হাদি, জেলা মহিলা দলের সভা নেত্রী বিউটি আক্তার, কলারোয়া আমানুল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ রইচ উদ্দীন, কলারোয়া থেকে আগত সাবেক চেয়ারম্যান রকিব মোল্যা, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহ সভাপতি চেয়ারম্যান গোলাম মোস্তফা, নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহব্বত আলী, জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজুল হক লিটু, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, সাবেক যুবদল নেতা হাফিজুল রহমান হাফিজ, খালিদ হোসেন, জাতীয় পাটির নেতা মোঃ আলাউদ্দীন, পাটকেলঘাটা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী গোবিন্দ সাধু, কেশব সাধু, হিন্দু বৈদ্য খ্রিষ্টান পরিষদ নেতা নারায়ণ মজুমদার, ছাত্র নেতা রিজভী আহমেদ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই ঐতিাহাসিক পাটকেলঘাটা বলফিল্ড ময়দানে এই আসনে আমি এমপি থাকাকালিন নির্বাচনি প্রতিশ্রুতি মোতাবেক আমার দেশ নেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়াকে তিন বার এখানে নিয়ে আসছি। মা খালেদা করেছেন পাটকেলঘাটা থানা। তারই সুযোগ্য সন্তান তারেক জিয়া করবেন পাটকেলঘাটাকে উপজেলা, তালা উপজেলাকে করবেন পৌরসভা।

আমি এমপি থাকা কালিন এলাকায় রাস্তা ঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, বিদ্যুৎ, কপোতাক্ষ খনন সহ যে উন্নয়ন করেছিলাম তা বিগত কোন এমপি সকলে মিলে তা করতে পারেনি। ৩৭ টি স্কুল, কলেজ এমপিও করেছি। ৬০ টি প্রাইমারী স্কুল করেছি। ৩ হাজার ব্যক্তিকে চাকরি দিয়েছি। এতে আমাকে কাওকে ১টি টাকাও দিতে হয়নি। একারণে প্রতিহিংসা মুলক আমাকে বিগত সরকার ৭০ বছর কারাদন্ড দিয়েছিল। কারাগারে নির্যাতনে কথা বর্ণনা দিতে গিয়ে তিনি আবেগে আপ্লুতো হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় তিনি আরো বলেন, তবুও আমি কিন্তু আপনাদের ছেড়ে যায়নি।

আপনারা আমাকে ছেড়ে যাবেননা তো? ইতোমধ্যে আমাদের প্রতিপক্ষ আমার বিরুদ্ধে বিভিন্ন কুৎসা রটনা করছে। আমি আপনাদের অভয় দিয়ে বলছি আমার দারা কোনদিন অন্যায় হবে না। আমার কোন কর্মী যদি অন্যায় করে থাকে তাহলে আপনাদের কাছে মাফ চাচ্ছি। আমি একজন অসাম্প্রদায়িক ব্যক্তি। আমি নির্বাচিত হলে এ অঞ্চলে মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, জামাত সহ সকলের নিরাপত্তার চাদরে ঢেকে রাখব। আমার জীবন দিয়ে হলেও সনাতন ধর্মী ভাইদের রক্ষা করব। আর মাত্র ৪ দিন বাকী সকলে আমার জন্য চেষ্টা করেন। দেশ নেত্রী খালেদা জিয়ার দিকে তাকিয়ে ঐদিন সারাদিন ধানের শীষে ভোট দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *