মেহেদী হাসান শিমুল : বাংলাদেশ জামাত ইসলামী ব্রহ্মরাজপুর বাজার ইউনিট শাখা সাতক্ষীরা সদরের উদ্যোগে উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২২ জুন মঙ্গলবার ( মঙ্গলবার) মাগরিব বাদ ব্রহ্মরাজপুর বাজার মসজিদে দোয়া অনুষ্ঠানে মাওলানা মনিরুল ইসলাম ফারুকী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা মনিরুল ইসলাম বেলালী , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মোজাম্মেল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফেজ শামসুর রহমান ,মাওলানা শামীম রেজা সিদ্দিকী, মাওলানা রফিকুল ইসলাম , ব্রহ্মরাজপুর বাজার মসজিদের সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ,মোকলেছুর রহমান, আশরাফুল ইসলাম, মহিবুল্লাহ মুহিব প্রমুখ। দোয়াও মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওঃ মনিরুল ইসলাম বেলালী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *